মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নারীদের জি২০ শীর্ষ সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭   |   প্রিন্ট   |   891 বার পঠিত

নারীদের জি২০ শীর্ষ সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প নারীদের জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জার্মানি গেছেন। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটাই তার মেয়ের প্রথম কোনো আন্তর্জাতিক সফর।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ইভাঙ্কার। গত মাসে মার্কেলের ওয়াশিংটন সফরের সময় তিনি ইভাঙ্কাকে এই অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। জার্মান পত্রিকা বার্লিনার জেইটাং বলেছে জার্মানির কর্মকর্তারা আশা করছেন, ‘সংক্ষিপ্ত সফরের ফলাফল হিসেবে প্রেসিডেন্টের মেয়ে তার বাবার কাছে জার্মানির একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবেন। সংবাদমাধ্যগুলো জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) প্রধান ক্রিস্টিন ল্যাগার্দেরও বার্লিনে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেওয়ার কথা।
প্রসঙ্গত, গত মার্চে ইভাঙ্কাকে মার্কিন প্রেসিডেন্টের একজন অবৈতনিক সহকারী হিসেবে ঘোষণা দেৃওয়া হয়েছিল। তবে হোয়াইট হাউজে তার ভূমিকাটা আসলে কী, এটা এখনো স্পষ্ট নয়। বিবিসি।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997