>>

স্ক্যামারদের খপ্পরে না পড়তে ইউএসসিআইএসের সতর্কতা

এনা :   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

স্ক্যামারদের খপ্পরে না পড়তে ইউএসসিআইএসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান চলছে। এই অভিযান সফল করার জন্য ইউএসসিআইএস ও এর অধীন বিভিন্ন সংস্থা কাজ করছে।

আইস ও সিপিবি ব্যাপকভাবে সফলতা দেখাচ্ছে। এ কারণে অনেকেই ভয়ে আছেন। তাই যেখানেই একটু নিরাপত্তার আশ্বাস পাচ্ছেন, সেখানে তারা আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। তাদের এই অবস্থা স্ক্যামাররাও জানে। সে কারণে এ ধরনের মানুষকে ভয় দেখিয়ে অর্থকড়ি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে পারে তারা। তাদেরকে ফোন করে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতে পারে। এ জন্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ইউএসসিআইএস থেকে সতর্ক করা হচ্ছে, যাতে কেউ স্ক্যামারদের খপ্পরে না পড়েন এবং কোনো অর্থকড়ি না দেন।

ইউএসসিআইএস সতর্ক করে বলেছে, স্ক্যামাররা আপনাকে ফোন করে আপনার স্ট্যাটাস নবায়ন করার জন্য অনুরোধ করতে পারে এবং ফোনে অর্থ প্রদানের অনুরোধ করতে পারে। জেনে রাখুন, আমরা কখনোই ফোন করে আপনাকে কোনো ফি দিতে বলব না। কেউ যদি মাইগ্রেশন-সংক্রান্ত কোনো স্ক্যামের শিকার হন, তাহলে তিনি রিপোর্ট করতে পারবেন।

সতর্ক করে আরও বলা হয়, স্ক্যাম রিপোর্ট করা আপনার অভিবাসন আবেদন বা আবেদনকে প্রভাবিত করবে না। অনেকেই আছে ভয়ে রিপোর্ট করতে নাও চাইতে পারেন। তাই কেউ রিপোর্ট করলে যাতে কারও কোনো সমস্যা না হয়, সে জন্য নিশ্চিত করার চেষ্টা করেছেন। তারা বলছে, স্ক্যামারদের বিরুদ্ধে দাঁড়িয়ে অবস্থান নিন। তাদের বিষয়ে রিপোর্ট করুন। আর অভিবাসন আইনের অননুমোদিত অনুশীলন বন্ধ করতে সহায়তা করুন। আরও বলা হয়েছে, অনেক রাজ্য আপনাকে বেনামে স্ক্যাম রিপোর্ট করার সুযোগ দিয়ে থাকে। কেউ যদি নাম-পরিচয় না দিতে চান, তারাও অনুমোদিত স্টেটগুলোতে স্ক্যামের রিপোর্ট করতে পারবেন। ইমিগ্রেশন স্ক্যাম রিপোর্ট করার জন্য স্ব স্ব স্টেটের ভোক্তা সুরক্ষা অফিসে স্ক্যাম রিপোর্ট করতে হবে।

এ ছাড়া বিভিন্ন ধরনের স্ক্যাম হতে পারে। এ ধরনের স্ক্যাম হলে যদি আপনি কোনো স্ক্যামে টাকা বা অন্যান্য সম্পত্তি হারিয়ে ফেলেন, তাহলে আপনার স্থানীয় পুলিশকেও রিপোর্ট করতে হবে। জালিয়াতি এবং স্ক্যাম কোথায় রিপোর্ট করবেন, সে সম্পর্কে আরও জানতে ইউএসএ.গভ এর সাধারণ স্ক্যাম এবং জালিয়াতি ওয়েবপেজ রয়েছে। সেখানে এর বিশদ বিবরণ রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997