মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

এনা :   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12775 বার পঠিত

কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

মার্কিন স্বাস্থ্য মন্ত্রী হিসেবে জুনিয়র কেনেডিকে নিয়োগ দিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ট্রাম্প মার্কিন স্বাস্থ্য খাতে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এ তথ্য জানিয়েছে।

জুনিয়র কেনেডিকে নিয়োগ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে বলেন, রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী পদে নিয়োগ দিতে পেরে আমি ‘পুলকিত’।

ট্রাম্প বলেছেন, অনেকদিন ধরে, ‘মার্কিনিরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর যাঁতাকলে পিষ্ট হয়ে আসছে।’ আমেরিকানরা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ ছিল।

রবার্ট এফ কেনেডি আরএফকে জুনিয়র হিসাবেই বেশি পরিচিত। জুনিয়র কেনেডি যদিও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে বিতর্কিত একজন ব্যক্তিত্ব। বিশেষ করে কভিড ভ্যাকসিনের বিরুদ্ধে তার অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।

২০১৯ সালের এক সমীক্ষায় জানা গেছে, কেনেডির ‘গোল্ড স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক রিসার্চ’-এজেন্সি কভিড ভ্যাকসিনের নিয়ে ভুল তথ্য দিয়ে ফেসবুকে ভাইরাল করেছে।

স্বাস্থ্য মন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হলে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেনেডি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে একজন পরিবেশবাদী প্রচারক। গত (৫, নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী কামলা হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। অবশ্য পরে ট্রাম্পের পক্ষে প্রার্থীতা প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997