মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু

এনা :   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12753 বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী দেশটির ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে নিউ হ্যাম্পশায়ারে প্রথম ভোটগ্রহণ শুরু হয়।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে কঠোর প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে আমেরিকানরা যেকোনো একজনকে বেছে নেবেন। এরই মধ্যে ৮২ মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোটে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

এবারের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনা, প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সরে দাঁড়ানো এবং কমলা হ্যারিসের দ্রুত উত্থান উল্লেখযোগ্য বিষয় ছিল। বিলিয়ন ডলারের ব্যয় ও মাসব্যাপী তীব্র প্রচারণার পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।

প্রচারণার শেষ দিনগুলোতে দুই প্রার্থীই সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে (আরিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন) প্রায় সমানে সমান অবস্থানে ছিলেন, যা বিভিন্ন মতামত জরিপে উঠে এসেছে।

এই মূল অঙ্গরাজ্যগুলোর ফলাফল খুব কাছাকাছি হলে বিজয়ীর নাম জানতে কয়েক দিনও লেগে যেতে পারে। সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997