মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার নতুন আদেশও স্থগিত

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   847 বার পঠিত

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার নতুন আদেশও স্থগিত

যুক্তরাষ্ট্র প্রবেশে ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর জারি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশও স্থগিত করেছেন আদালত।
হাওয়াইয়ের ফেডারেল আদালতের বিচারক ডেরিক ওয়াটসন বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশে বিচারক বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে জারি করা এই ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে সরকার যেসব যুক্তি হাজির করেছে, তা ‘প্রশ্নবিদ্ধ’। খবর বিবিসির।
আদালতের এই আদেশের পর প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ‘অপত্যাশিত বিচার বিভাগীয় সীমালংঘন’ বলে অভিহিত করেছেন।
বুধবার সন্ধ্যায় টেন্নেসির নাসভিলের এক সমাবেশে ট্রাম্প হাওয়াই আদালতের এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে বলেও মন্তব্য করেন।
আদালতের এই আদেশের বিরুদ্ধে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘বিষয়টি যতদূর পর্যন্ত নেয়া যায় আমি যাব এবং শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হতে যাচ্ছি।’
চলতি বছরের ২৭ জানুয়ারিতে প্রথম সাতটি মুসলিমপ্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। পরে সিয়াটলের একটি আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করেন।
এরপর ইরাককে বাদ দিয়ে বাকি ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর ৯০ দিনের এবং শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ ছয়টি হল- ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997