মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নতুন নরম এক ট্রাম্প: মার্কিন উদ্দীপনা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   834 বার পঠিত

নতুন নরম এক ট্রাম্প: মার্কিন উদ্দীপনা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি

কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহান আমেরিকার নতুন অধ্যায় সূচনার প্রতিশ্রুতি দিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এখন সকলেই দেখতে পাচ্ছে যে, মহান আমেরিকা পূর্বের উদ্দীপনা ফিরে পাচ্ছে।’  খবর বিবিসির।

স্বভাবসুলভ ভঙ্গিতে নয় বরং পরিমিত ও আশাবাদী স্বরে ডোনাল্ড ট্রাম্প বললেন আমেরিকার মহানুভবতায় নতুন অধ্যায়ের কথা।

ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় ‘কানসাসের গোলাগুলিতে ভারতীয় নিহত’  এবং ‘ইহুদী কবরস্থানে হামলার’ ঘটনার নিন্দা জানান।

মঙ্গলবার রাতে প্রায় এক ঘন্টাব্যাপী এ ভাষণে তিনি বলেন, ‘আমরাই সেই দেশ যারা ঘৃণা ও হিংস্রতার বিরুদ্ধে রুখে দাড়াতে একত্র হয়েছি’।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইন সংস্কারের ইঙ্গিত দেন। তিনি মেক্সিকা সীমান্তে পুনরায় প্রাচীর নির্মাণের অঙ্গীকার করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘চূড়ান্তভাবে অভিবাসন আইন কার্যকরের মাধ্যমে আমরা মজুরি বৃদ্ধি করবো। বেকারদের সহায়তা করবো এবং কোটি কোটি ডলার বাঁচাতে সক্ষম হবো।’

যুক্তরাষ্ট্রের জন্য যারা হুমকি তাদেরকে দেশ থেকে বের করে দিতে নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পরপরই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেন  ট্রাম্প।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997