>>

মার্কিন নাগরিক ছাড়া ভারত থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ

এনা অনলাইন :   |   শনিবার, ০১ মে ২০২১   |   প্রিন্ট   |   263 বার পঠিত

মার্কিন নাগরিক ছাড়া ভারত থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ

ক‌রোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগ‌তি‌তে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন সরকার। মঙ্গলবার (৪ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর রয়টার্স।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি শুক্রবার বলেন, রোগ নিয়ন্ত্রণ কে‌ন্দ্রের (সিডিসি) পরামর্শ অনুযায়ী বাইডেন প্রশাসন এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে। ভারতে বর্তমানে সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে।
রয়টার্সের খবরে বলা হয়, এ নিষেধাজ্ঞার কারণে ভারতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন ব্যক্তিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার ভারত ভ্রমণের ক্ষেত্রে ৪ মাত্রার সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দফতর। এই মুহূর্তে ভারতে সফর না করা ও ভারত থেকে যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরামর্শও দেয়া হয়।
এর আগে ভারতের সংক্রমণ বৃদ্ধির প‌রিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ ভারতীয় নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০১ মে ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997