বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নিউইয়র্কে নিজ বাসা থেকে বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার

এনা অনলাইন :   |   রবিবার, ৩১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   288 বার পঠিত

নিউইয়র্কে নিজ বাসা থেকে বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তালাবদ্ধ ঘর থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জিমাম মোহাম্মদ চৌধুরী (২১)। তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন।
জিমামের বাবা জেড চৌধুরী জুয়েল জানান, শনিবার নিউইয়র্কের জ্যামাইকায় হিলসাইডে তালাবদ্ধ ঘর থেকে জিমামকে উদ্ধার করা হয়। তিনি ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে উদ্ধারের সময় আসা প্যারামেডিক্সরা জানিয়েছেন।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর মা-বাবা এবং দুই বোনের সঙ্গে জিমাম সিলেট এসেছিলেন। কিন্তু ঘনিষ্ঠ এক বন্ধুর অসুস্থতার খবর পেয়ে দুদিন আগে বাংলাদেশ থেকে নিউইয়র্কে ফিরে যান জিমাম। দুই সপ্তাহ পরই আবার সিলেটে মা-বাবার কাছে আসার কথা ছিল তার।
শনিবার দুপুরে টেলিফোনে সাড়া না পেয়ে বাসার সামনে এসে বেসমেন্টের লোকজনের কাছে জিমামের ব্যাপারে জানতে চেয়েছিলেন তার বন্ধুরা। পরে দরজায় কড়া নেড়েও সাড়া না পেয়ে পুলিশে ফোন করেন তারা।
জিমামের লাশ মেডিকেল ছাড়পত্র পাওয়ার পরই নিউইয়র্কে উডসাইডে জানাজার পর বাংলাদেশ কনস্যুলেটের ছাড়পত্রে ঢাকা হয়ে সিলেট নেওয়া হবে বলে জানান জুয়েল।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:২৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997