শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষার্থীদের ভিসার আবেদন শুরু আজ

এনা অনলাইন :   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   358 বার পঠিত

ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষার্থীদের ভিসার আবেদন শুরু আজ

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সীমিত আকারে শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ করা শুরু করছে আজ। দূতাবাস জানিয়েছে, ১৫ নভেম্বর (রবিবার) থেকে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু হবে।

আবেদনকারীদের http://ow.ly/lq4 V50CjmPS, ওয়েসাইটে লগইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে আবেদনকারীদের। করোনাভাইরাসের কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে। তাই ভিসা প্রসেস করার সময় ৬ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভিসার বিস্তারিত http://ow.ly/9fhO50CjmPR এ জানা যাবে।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এফএম ও জে ক্যাটাগরিতে ভিসার জন্য যারা প্রথমবারের মতো আবেদন করছেন, এমন আবেদনকারীদের আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে ঢাকায় অবস্থিত দূতাবাস। আজ থেকে এ কাজ শুরু করবে তারা। স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসা ও স্কলারশিপ ভিসার কাজ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997