শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যুক্তরাষ্ট্রে নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এনা অনলাইন   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   352 বার পঠিত

যুক্তরাষ্ট্রে নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ভোটের দিন সম্ভাব্য সব ধরনের সংঘাত ঠেকাতে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ।

এছাড়াও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, উত্তেজনা ও সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নেয়ার জন্য কর্মকর্তাদের উৎসাহ দেয়া হচ্ছে। সবাই ধরে নিচ্ছে এবারের নির্বাচন হতে যাচ্ছে তীব্র অনিশ্চয়তার।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের উপ-প্রধান অ্যান্ড্রু ওয়ালশের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আধুনিক সময়ে এমন কিছু আমরা দেখেছি বলে মনে হয় না।’
এর মধ্যেই পরিকল্পিত মহড়া এবং আগাম ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া যদি দ্রুত ভোটের ফল জানা না যায় বা ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয় তাহলে উত্তেজনা ও অস্থিতিশীলতা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।

নির্বাচনের পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ। তবে কর্মকর্তারা বলছেন, এ বছরের প্রস্তুতিতে অস্বাভাবিক তীব্রতা যোগ করতে হচ্ছে। কারণ দেশজুড়ে তীব্র উত্তেজনা, ক্ষোভ বিরাজ করছে।

এছাড়া আমেরিকার আধুনিক ইতিহাসে এই প্রথমবারের মতো নির্বাচনের ফল নিয়ে সংঘাত বাধার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই প্রায় ১০ কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। এই আগাম ভোটের প্রক্রিয়ায় উত্তেজনা তৈরি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এসেছে অনেক।

এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ডিক্সভিল নচে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সোমবারের নির্বাচনে ভোট গণনা শেষে দেখা গেছে সেখানকার পাঁচটি ভোটই জো বাইডেনের দখলে। আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভোটও পাননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997