শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে এখনই

এনা অনলাইন   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   319 বার পঠিত

ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে এখনই

মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন। ভোটারদের এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান নাকি মেইলিং ভোট দেবেন। যারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন, তারা আগেভাগে জেনে নিতে পারেন তার ভোটকেন্দ্র কোথায়? ৩ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

যারা করোনা সংক্রমণের আশঙ্কা কিংবা অন্য কোনো কারণে ভোটকেন্দ্রে যেতে অনিচ্ছুক, তারা মেইলিংয়ের মাধ্যমে ভোট দিতে পারেন। অনেকেই ইতিমধ্যে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। সে অনুযায়ী আগাম ব্যালট পেপার সংগ্রহ করছেন এবং ডাকযোগে আগাম ভোট প্রদান করা শুরু করেছেন।

এখনো অনেকে ব্যালট পেপার পাঠানোর অনুরোধ করেছেন। ৩ নভেম্বর প্রেসিডেন্ট পদে নির্বাচন ছাড়াও আরও কয়েকটি পদে ভোট অনুষ্ঠিত হবে। সেসব পদে যার যার স্টেটে প্রত্যেক ভোটারকে ভোট দিতে হবে। করোনার কারণে এবার অগ্রিম ভোটের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে voteearlyny.org এই সাইটে ক্লিক করলে সব তথ্য পাওয়া যাবে। সেখানে ভোট দেওয়ার তিনটি উপায়ের কথা বলা হয়েছে। অগ্রিম ভোট দেওয়া যাবে ২৪ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। ২৭ অক্টোবরের মধ্যে মেইল অনুরোধের ব্যালটে ভোট দেওয়া যাবে।

আর নির্বাচনের দিন ৩ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে। ভোটাররা মানচিত্র বা তালিকা থেকে নিজ নিজ কাউন্টি বা বরো নির্বাচন ও সেখানে কার ভোটকেন্দ্র কোনটি সেটি দেখে নিতে পারবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997