শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতালে

এনা অনলাইন :   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   319 বার পঠিত

করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতালে

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এবং শারীরিক অবস্থার কারণে ঝুঁকিতে আছেন বলে মনে করছেন মার্কিন স্বাস্থ্য বিশ্লেষজ্ঞরা। ট্রাম্পকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ২৪ ঘণ্টা পার হবার আগেই ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেয়া হয়। ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান ওয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। গত ১ অক্টোবর করোনাভাইরাসের কিছু ‘হালকা উপসর্গ’ দেখা দেয়, কিন্তু গত ৩০ সেপ্টেম্বর রাতে ৭৪-বছর বয়স্ক ট্রাম্প জানান যে, তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া কোয়ারান্টিন-এ গিয়েছেন।

ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেয়ার পর তিনি ‘ক্লান্ত কিন্তু ভাল মেজাজে’ ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভাল মেজাজে আছেন, কিছু হালকা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারা দিন কাজ করেছেন।

আমেরিকায় বিবিসির সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানাচ্ছে,ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হালকা জ্বর। ব্যাপক সতর্কতার জন্য এবং তাঁর ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিড-এর প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন বলে ওয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়।

মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তাঁর দায়িত্ব ভাইস-প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িক ভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997