এনা অনলাইন : | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 277 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে ট্রাম্পের সমর্থনে বর্ণাঢ্য ‘নৌকা প্যারেড’ এর আয়োজন করেছিলেন সমর্থকরা। সেই প্যারেডে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, টেক্সাস প্রদেশের রাজধানী অস্টিনের ট্রাভিস লেকে এই বোট প্যারেডের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাম্প সমর্থকরা নৌকা নিয়ে প্যারেডে অংশ নেন। প্যারেড চলাকালীন হঠাৎই কয়েকটি নৌকায় পানি ঢুকতে শুরু করে। মুহূর্তেই সেই নৌকাগুলি জলে ডুবে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে নৌকাডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নৌকা থাকা ব্যক্তিরা আগেই পানি ঝাপ দেন এবং পাশে থাকা অন্য নৌকা তাদেরকে উদ্ধার করে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্যারেড শুরুর কিছুক্ষণের মধ্যে প্রাদেশিক শেরিফ অফিস সাহায্যের আবেদন পায়। তারপরই বিভিন্ন সাহায্যকারী দল প্যারেডস্থানে হাজির হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে ট্রাম্পের সমর্থনে নিউজার্সি ও দক্ষিণ ক্যারোলিনায় নৌকা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী এমন আয়োজনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প সমর্থকরা।
আগস্টে এই নৌকা প্যারেডের পক্ষে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক প্রচারণায় বলেছিলেন যে, ‘আমার ইচ্ছা ছিল, যদি সময় পেলে আমি প্যারেডের কোনো একটি নৌকায় থাকতে পারতাম এবং একটি পতাকা বহন করতে পারতাম’।
Posted ৬:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
America News Agency (ANA) | Payel