শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   |   প্রিন্ট   |   551 বার পঠিত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

পুলিশি নৃশংসতা ও নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদবিরোধী ক্ষোভে ফুঁসছে গোটা যুক্তরাষ্ট্র। দেশটির ৫০ স্টেটের ১৪০টি বড় শহরএখন বিক্ষোভে উত্তাল। এমন উত্তাল পরিস্থিতিতে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র নামের এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট।

সে হিসাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ এ পদে আসীন হলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মঙ্গলবার মার্কিন সিনেটে জেনারেল চার্লস ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়। তার পক্ষে ৯৮ ও বিপক্ষে শূণ্য ভোটে ব্রাউনের মনোনয়ন অনুমোদন করে সিনেট।

এদিকে কৃষ্ণাঙ্গ ব্রাউন বিমানবাহিনীর প্রধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটে তিনি লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউন একজন অসাধারণ দেশ প্রেমিক এবং তিনি দুর্দান্ত নেতৃত্ব দেবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997