শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯১ হাজার ছাড়িয়ে

এনা অনলাইন :   |   বুধবার, ২০ মে ২০২০   |   প্রিন্ট   |   363 বার পঠিত

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯১ হাজার ছাড়িয়ে

করোনা আক্রান্তে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৯১ হাজার ৯৮৫ জনে দাড়িয়েছে। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৫৩৯। বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শীর্ষে রয়েছে দেশটি। জানুয়ারি শেষের দিকে যুক্তরাষ্ট্রে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। কিছুদিন সংক্রমণ ধীর গতিতে হলেও হঠাৎ করেই দেশটিতে বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা। যা এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র।
চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে কতো জন লোক মারা যেতে পারে তার হিসাব সংশোধন করে সংখ্যাটি এক লাখের মতো হতে পারে বলে জানিয়েছিলেন। ইতোমধ্যে দেশটির প্রায় ৫৫টি অঙ্গরাজ্য করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির নিউইয়র্কেই শুধু মারা গেছে ২৮ হাজার ৪৮০ জন ও আক্রান্ত তিন লাখ ৬১ হাজার ২৬৬ জন। আর নিউজার্সিতে আক্রান্ত এক লাখ ৫০ হাজার ৮৭ ও ১০ হাজার ৪৪৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও অঙ্গরাজ্য ম্যানচেস্টারে ৮৭ হাজার ৫২, ক্যালিফোর্নিয়ায় ৮১ হাজার ৭১১, পেনেস্যাভেনিয়ায় ৬৬ হাজার ৬৭৪, মিশিগানে ৫১ হাজার ৯১৫, টেক্সাসে ৪৯ হাজার ৬৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে ইলিনয় রাজ্যে আক্রান্ত ৯৬ হাজার ৪৮৫ জনের মধ্যে প্রায় ৯০ হাজার জন বর্তমানে সুস্থ হয়ে উঠেছে।

সুত্র : ওয়ার্ল্ডোমিটারস

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997