বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ

এনা অনলাইন :   |   বুধবার, ২০ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   759 বার পঠিত

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুুরীর সাথে সাক্ষাতকালে এই আগ্রহ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া মোংলা বন্দর,পায়রা বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম নিয়েও এসময় আলোচনা হয়।
প্রতিমন্ত্রী রাষ্টদূতকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর একটি গ্রন্থ এবং মন্ত্রণালয়ের স্মারক শুভেচ্ছা উপহার দেন।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।-

সূত্র : বাসস

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997