শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে সশস্ত্রবাহিনী কাজ করবে: ইসি শাহাদাত

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   726 বার পঠিত

পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে সশস্ত্রবাহিনী কাজ করবে: ইসি শাহাদাত

পুলিশ, র‌্যাব ও বিজিবি নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সশস্ত্রবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় এনআইডি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামও উপস্থিত ছিলেন। পরে মেজর রাজু আহমদ আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মোতায়েন করা হয়েছে তা মানচিত্রের মাধ্যমে তুলে ধরেন। খবর বাসসের

ইসি শাহাদাত বলেন, ‘সশস্ত্রবাহিনী এই নির্বাচনে শুধু স্টাইকিং ফোর্স হিসেবেই থাকবে না, কোনো ধরনের অরাজক পরিস্থিতি হলে অব্যশ্যই তা সেনাবাহিনী প্রতিহত করতে পারবে। সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্রবাহিনী কাজ করবে।’

শেষ মুহূর্তে অনেকেই আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাচ্ছেন, এ বিষয়ে কমিশন কী করবে জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘আদালতের আদেশ আমরা মেনে চলবো। শেষ মুহূর্তে সেই রকম যদি আদেশ আসে তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের হেলিকপ্টার স্ট্যান্ডবাই করা আছে। সময়মতো নির্ধারিত কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিতে পারবো। অন্যান্য সামগ্রীও পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে উত্তেজনাকর পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক চাপ ও উত্তেজনা বিরাজ করতে পারে।’

এই নির্বাচন কমিশনার জানান, সারাদেশের নির্বাচন তদারকির জন্য নির্বাচন কমিশনে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমে সশস্ত্রবহিনীসহ সব বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। এখান ৩০০টি আসনে সশস্ত্রবাহিনী থেকে নেয়া এইএফ রেডিও সেটের মাধ্যমে রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ ইতোমধ্যেই স্থাপিত হায়েছে। এখান থেকেই ৩০০ আসনের সরাসরি তদারক করা হবে। কোনো কেন্দ্রে কোন ধরনের ঘটনা ঘটলে এখান থেকেই সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, ‘৬টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ইতোমধ্যে পৌঁছে গেছে। এখন চলছে মক ভোটিং। সার্বিক দিক থেকে আমাদের প্রস্তুতি ভালো। পুরো নির্বাচনে প্রায় ৫ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

বিভিন্ন হামলার অভিযোগ প্রসঙ্গে ইসি শাহাদাত বলেন, অনেক অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। যেসব পাওয়া গেছে সেগুলোর সমাধান আসন থেকে করা হবে, ইসি থেকে নয়। সেখানে এসব ব্যাপারে ১২২টি ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে। তারাই এসব সমস্যার সমাধান করবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997