এনা অনলাইন : | মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | প্রিন্ট | 814 বার পঠিত
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস
Posted ১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
America News Agency (ANA) | Payel