মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>
কামাল- রুহুল প্যানেলের জয়জয়কার

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উৎসবমুখর নির্বাচন

এনা :   |   সোমবার, ২৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1114 বার পঠিত

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উৎসবমুখর নির্বাচন

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে জয়ী সভাপতি কামাল আহমেদ (বামে), সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী (ডানে) ও মাঝে এই প্যানেলের রূপকার সাবেক সভাপতি এম আজিজ। ছবি- এনা।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সর্ববহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির আলোচিত, ব্যয়বহুল এবং উৎসবমুখর নির্বাচন গত ২৩ অক্টোবর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রেকর্ডসংখ্যক ভোটারের এই নির্বাচন নিউইয়র্কের উডসাইড, জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কস ও ওজনপার্কের ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১৮৫৫১ ভোটারের এই নির্বাচনে ১১১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরামহীন ভোট শেষে ৫ কেন্দ্রের ভোট গণনা করে নির্বাচন কমিশনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এই সময় তিন সভাপতি প্রার্থী, নির্বাচন কমিশনের সদস্য এম এ হাকিম, আনোয়ার হোসেন, তপন জামান, ইউনুস সরকারসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে কামাল- রুহুল প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এই প্যানেলেরই জয়জয়কার হয়েছে। কুনু- আজম প্যানেল থেকে মাত্র ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। অন্যদিকে কামাল- রুহুল প্যানেল থেকে ১৭ জন প্রার্থী জয়লাভ করেছেন। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল আহমেদ। তিনি সর্বাধিক ৫৭৪৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন কুনু পেয়েছেন ৪৭৬৬ ভোট। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ওসমান চৌধুরী পেয়েছেন মাত্র ৩০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সিদ্দিকী পেয়েছেন ৫৫৮৪ ভোট, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী শাখাওয়াত হোসেন আজম পেয়েছেন ৪৯৭২ ভোট। সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার ৫৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী শাহ নেওয়াজ পেয়েছেন ৫০৪২ ভোট। সহ সভাপতি পদে আবুল খালেক খায়ের ৫৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী শফি আলম লাল। তার প্রাপ্ত ভোট ৪৭৩২। সহকারি সাধারণ সম্পাদক পদে সৈয়দ এম কে জামান ৫২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। পরাজিত প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া পেয়েছেন ৪৭৩০ ভোট। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী ৫৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রহিম নিশান পেয়েছেন ৪৫৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ভুইয়া ৫৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ডালিম পেয়েছেন ৪৭৫০ ভোট। সাংস্কৃতিক সম্পাদিকা পদে নির্বাচিত হয়েছেন মনিকা রায়। তার প্রাপ্ত ভোট ৫৫৯২। এ পদে অপর প্রার্থী সেলিম ইব্রাহিম পেয়েছেন ৪৬৮৬ ভোট। প্রচার সম্পাদক পদে সাংবাদিক রিজু মোহাম্মদ ৫১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার সাথে পরাজিত প্রার্থী সিরা14600859_1219426464804423_4894333226363095130_nজুল হক জামাল পেয়েছেন ৫১০৬ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে নাদের এ আইয়ুব ৫৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী টিপু খান পেয়েছেন ৪৭৩৪ ভোট। সাহিত্য সম্পাদক পদে ৫৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী শেখ হায়দার আলী পেয়েছেন ৪৭৯৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সাবেক জাতীয় ফুটবলার স¤্রাট হোসেন এমেলিকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন নওশেদ হোসেন। তার প্রাপ্ত ভোট ৫৩৬৯। এমিলি পেয়েছেন ৪৮৭২ ভোট। স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ৫৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান হাবিব। তার প্রতিদ্বন্দ্বী ওয়াহিদ কাজী এলিন পেয়েছেন ৪৭১০ ভোট। কার্যকরী পরিষদের ৬টি পদে নির্বাচিত হয়েছেন ফারহানা চৌধুরী, তার ভোট ৫৫৫৫, মইনুদ্দিন মাহবুব, তার ভোট ৫৪১৮, আজাদ বাকির, তার ভোট ৫২৯৭, মোহাম্মদ সাদী মিন্টু, তার ভোট ৫২৭৬, আবুল কাশেম চৌধুরী, তার ভোট ৫১০২, সারওয়ার খান বাবু, তার ভোট ৫০৪৩। সদস্য পদে পরাজিত প্রার্থীরা হলেন মনিরুল ইসলাম (৫০২৭), ডাক্তার শাহনাজ (৫০২১), কাজী তোফায়েল ইসলাম (৪৬৬৩), জসীম উদ্দিন (৪৫৩২), আশরাফ আলী লিটন (৪৪১০) ও খায়ের আকন্দ (৪২৯২)।14695598_1219426511471085_8785754322902422236_n

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997