শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

লোভের ঊর্ধ্বে থেকে কাজ করতে নবীন পুলিশদের আহ্বান আইজিপির

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   793 বার পঠিত

লোভের ঊর্ধ্বে থেকে কাজ করতে নবীন পুলিশদের আহ্বান আইজিপির

পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সকল লোভ-লালসা ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জননিরাপত্তা বিধানে কাজ করার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে।
মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নবনিযুক্ত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। পুলিশ প্রধান বলেন, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ঘাটন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পেশাদারিত্বের সাথে এ দায়িত্ব পালনের জন্য তিনি নবীন এএসপিদের নির্দেশনা প্রদান করেন।
আইজিপি তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আইজিপি বলেন, একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ এক নয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশিক্ষণকালে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে আগামী দিনের যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে নবীন কর্মকর্তা এএসপি  সালাহউদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অতিরিক্ত আইজিপি, মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী ও অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১১৮ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ১৭ জন নারী।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997