মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

দ্বিতীয় বিতর্কে হিলারি জয়ী, ট্রাম্পের উন্নতি

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ১০ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   953 বার পঠিত

দ্বিতীয় বিতর্কে হিলারি জয়ী, ট্রাম্পের উন্নতি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কেও জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

বিতর্ক উপভোগ করা দর্শকদের মধ্যে এক জরিপ শেষে এ ফল জানায় সিএএন/ওআরসি।

এর আগে বাংলাদেশ সময় সোমবার (১০ অক্টোবর) সকালে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দেড় ঘণ্টার এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

জরিপের ফল অনুযায়ী, ৫৭ শতাংশ দর্শক মনে করেন হিলারি বিজয়ী হয়েছেন। যেখানে ৩৪ শতাংশ দর্শক মনে করেন দ্বিতীয় বিতর্কে বিজয়ী ট্রাম্প।

এ জরিপে হিলারি অনেক ব্যবধানে এগিয়ে থাকলেও প্রথম বিতর্কের চেয়ে খারাপ ফল করেছেন তিনি। প্রথম বিতর্কে হিলারি বিজয়ী হয়েছেন বলে মত ছিল ৬২ শতাংশ দর্শকদের। সে হিসেবে প্রথম বিতর্কের চেয়ে ভালো করেছেন ট্রাম্প।

এদিকে, বিতর্ক পূর্ব এক জরিপে দর্শকদের মধ্যে ৫৮ শতাংশ হিলারিকে সমর্থন করেছিলেন।

দ্বিতীয় এ বিতর্কে সঞ্চালক হিসেবে ছিলেস এবিসি টেলিভিশনের মার্থা রাডাৎস ও সিএনএনের অ্যান্ডারসন কুপার।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১০ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997