শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ: ডিএমপি কমিশনার

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   730 বার পঠিত

বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ: ডিএমপি কমিশনার

বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তিতে পারিশ্রমিক নয়, বাসচালকদের বেতনভুক্ত করতে হবে। অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে।

মাসব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সড়কে শৃঙ্খলা না ফেরার কারণও জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, বেশিরভাগ মানুষের আইন না মানার প্রবণতা রয়েছে। এ জন্য সড়কে শৃঙ্খলা ফিরছে না।

রাজধানীর জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মডেল ট্রাফিক সিস্টেম চালু করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997