শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

কয়েকজন দায়িত্বশীল নেতার ফোন রেকর্ড পুলিশের হাতে: ডিএমপি কমিশনার

এনা অনলাইন :   |   শনিবার, ১১ আগস্ট ২০১৮   |   প্রিন্ট   |   662 বার পঠিত

কয়েকজন দায়িত্বশীল নেতার ফোন রেকর্ড পুলিশের হাতে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যৌতিক আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দেয়ার জন্য অনেকে চেষ্টা করেছেন। আপনারা অনেক তথাকথিত দায়িত্বশীল নেতার অডিও-ভিডিও রেকর্ড শুনেছেন। এমন আরও কয়েকজন দায়িত্বশীল নেতার অডিও রেকর্ড রয়েছে পুলিশের হাতে।
শনিবার দুপুরে শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, কীভাবে শিক্ষার্থীদের ওই আন্দোলনে অনুপ্রবেশ ঘটিয়ে ধ্বংসাত্মক  পরিবেশ তৈরি করা হবে, সেসব তথাকথিত দায়িত্বশীল নেতার অডিওতে উঠে এসেছে।
তিনি আরও বলেন, যারা এ ধরনের ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে আটক করা হয়েছে। তাদেরও কাউকে ছাড় দেওয়া হবে না।
কমিশনার আসাদুজ্জামান মিয়া আরও বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে কোমলমতি শিশু-কিশোররা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। তাদের দাবি যৌক্তিক, ন্যায্য। আমরা তাদের চেতনাকে অন্তরে ধারণ করি। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে স্বার্থান্বেষী মহল প্রাপাগান্ডা  ছড়ায়। হত্যা, ধর্ষণ ও চোখ তুলে ফেলার মতো গুজব ছড়িয়ে মিথ্যাচার করে। আন্দোলনের সময় আমরা দেখেছি, গাউসিয়া-নিউ মার্কেটে  স্কুলড্রেস বানানোর হিড়িক পড়ে যায়। ভুয়া আইডি কার্ডও তৈরি হয়। ছাত্রদের ভ্যাট আন্দোলন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ২০১৪ সালের দেশজুড়ে জ্বালাও-পোড়াও একই সূত্রে গাঁথা বলেও জানান তিনি।
সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন,  সেদিনের ঘটনা দুঃখজনক। ওই ঘটনায় কেউ যদি আমাদের কাছে অভিযোগ করেন আমরা মামলা নেবো। পাশাপাশি ওই ঘটনা নিয়ে পুলিশের তথ্য অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়া দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে জানিয়ে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন বাড়ানোর ঘোষণাও দেন কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের কারণে আমরা অনেক ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছি। ট্রাফিক আইন প্রয়োগের কারণে সড়কে শৃঙ্খলায় অগ্রগতি হয়েছে। শৃঙ্খলা আরও টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। চলমান এ অভিযান আর ওবেগবান করতে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন (১২-১৪ আগস্ট) বর্ধিত করার ঘোষণা করছি।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। অডিওতে আন্দোলনে অনেক মানুষকে মাঠে নামাতে বলা হয়। পরে জানা যায় অডিওটি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কুমিল্লার মিজানুর রহমান নওমি নামে এক কর্মীর কথোপকথনের।
ওই ঘটনায় নওমিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে পুলিশ। যদিও বিএনপি নেতা আমির খসরু দাবি করেন এটি তার কথোপকথন নয়, বানানো অডিও। গত ১১ আগস্ট রাতে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। মামলার উল্লেখ করা হয়, আমীর খসরু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:১৭ অপরাহ্ণ | শনিবার, ১১ আগস্ট ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997