শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

শান্তিরক্ষায় পুলিশের উচ্ছ্বসিত প্রসংশা

এনা অনলাইন :   |   সোমবার, ২৫ জুন ২০১৮   |   প্রিন্ট   |   585 বার পঠিত

শান্তিরক্ষায় পুলিশের উচ্ছ্বসিত প্রসংশা

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রবিবার বিকেলে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।
আন্ডার সেক্রেটারি বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করে বলেন, সংঘাতপূর্ণ ও যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তি রক্ষায় অনন্য অবদান রাখছেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে আরও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ফরাসি ভাষায় দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশের পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম শীর্ষ পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বশান্তিরক্ষায় দক্ষতা ও যোগ্যতা  প্রমাণে সমর্থ হয়েছে। তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলের প্রতি অনুরোধ জানান। আইজিপি নারী পুলিশ বিশেষ করে নারী পুলিশ ইউনিটের সংখ্যা বাড়ানো এবং জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন।
সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। প্রতিনিধিদলে জাতিসংঘের পুলিশ অ্যাডভাইজর লুইস ক্যারিলহো, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ, আন্ডার সেক্রেটারি জেনারেলের স্টাফ অফিসার এ্যালিস কিলম্যান ছিলেন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেন, এনডিসি এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ জুন ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997