রবিবার ১০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

৩৩ মা পেলেন রত্নগর্ভা সম্মাননা

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ১৫ মে ২০১৭   |   প্রিন্ট   |   1086 বার পঠিত

৩৩ মা পেলেন রত্নগর্ভা সম্মাননা

মা দিবস উপলক্ষে ৩৩ জন সফল মাকে রত্নগর্ভা সম্মাননা দিলো আজাদ প্রোডাক্টস লিমিটেড। সফলতার স্বীকৃতি হিসেবে ৮ জন মাকে ও সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন মাকে এ সম্মাননা দেয়া হয়। এছাড়া ১ জন বাবাকেও সম্মাননা তুলে দেয়া হয়।   রাজধানীর ঢাকা ক্লাবে এই সম্মাননা তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গেলো ১৪ বছর ধরে রত্নগর্ভা মা’দের সম্মাননা জানিয়ে আসছে আজাদ প্রোডাক্টস।সংস্কৃতি মন্ত্রী বলেন, সন্তানদের সঠিকভাবে লালন-পালনে মায়ের ভূমিকা বেশি। বাবারা ব্যস্ততার কারণে সন্তানকে সময় দিতে পারেন না। কিন্তু মায়েরা শত ব্যস্ততার মাঝে সন্তানকে সময় দেন।মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ ও মাদকের ছোবল থেকে বাঁচাতে পড়ালেখার পাশাপাশি সন্তানদের সৃজনশীল, বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতি চর্চায় মনোযোগী হতে হবে। বর্তমান মায়েরা সন্তানকে শুধু পড়তে বলেন কিন্তু আমি বলবো পড়ালেখার পাশাপাশি সন্তানকে মানুষ হিসাব গড়ে তুলতে হবে।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক আইজিপি ড. এম এনামূল হক, সাবেক বিচারপ্রতি সিদিক্কুর রহমান, সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন অধ্যক্ষ অনামিকা হক লিলি, আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপণা পরিচালক আবুল কালাম আজাদ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997