বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নারী দিবসে নারীরাই ওড়ালেন বিমানের বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ০৮ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   1077 বার পঠিত

নারী দিবসে নারীরাই ওড়ালেন বিমানের বিশেষ ফ্লাইট

নারী দিবসে আকাশে উড়লো বিমানের বিশেষ ফ্লাইট। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ৮০ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিজি-৬০৩ বিশেষ ফ্লাইটটিতে পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন তানিয়া রেজা ও ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা। পাশাপাশি বিমানের ৬ ক্রুর সবাই ছিলেন নারী।

বুধবার নারী দিবস হওয়ায় ৮ সংখ্যাটিকে প্রতীকী ধরেই ৮ নারীর হাতে ওই ফ্লাইট ওড়ায় বিমান কর্তৃপক্ষ। বেলা ৩টায় ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি পথ ধরে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘বিশ্বের সর্বক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে তাল মিলিয়ে চলছে। বিমানের এমন কোনো সেক্টর নেই যেখানে নারী কর্মী নেই। তারা তাদের দক্ষতার প্রমাণ রাখছেন। তাদের সাফল্যে আমরা আনন্দিত। তাই এ ধরনের একটি ফ্লাইটের ব্যবস্থা করেছি।’

বিমানের পক্ষে বলা হয়, এভিয়েশন খাতে নারীদের আরো আগ্রহী এবং বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেই এই উদ্যোগ। রাষ্টীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স প্রতিষ্ঠালগ্ন থেকেই পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীদের দিয়েও ফ্লাইট পরিচালনা করে আসছে। এয়ারক্রাফট মেইনটেনেন্স, সিডিউলিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিভিন্ন শাখায়ও সফলতা আর নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে নারীরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997