বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

‘নারীরা কোনোভাবেই পুরুষের তুলনায় প্রতিভায় কম নয়’

তাহমিনা শিল্পী, কবি, লেখক ও সাংবাদিক   |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   1040 বার পঠিত

‘নারীরা কোনোভাবেই পুরুষের তুলনায় প্রতিভায় কম নয়’

খুব ছোটবেলায় এক বৃষ্টিবিকালে বাবার প্রতিযোগী হয়ে আমার কবিতা লেখা শুরু হয়েছিল। এর পর বিভিন্ন স্থানীয় পত্রিকা, স্কুলের বার্ষিকীতে কবিতা প্রকাশিত হয়। যখন সপ্তম শ্রেণির ছাত্রী তখন বাংলাদেশ বেতারের কলকাকলি অনুষ্ঠানে নিয়মিত আমার কবিতা প্রচার হতো। কবিতার পাশাপাশি ছোটগল্প, সমসাময়িক ঘটনাবলি ও সামাজিক সচেতনতা, বিশেষ করে নারী ও শিশু অধিকার বিষয়ে ফিচার লিখতে ভালো লাগে। এবার বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ ‘কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে’ বইটি আসছে। বইটি রাজিব রায়ের প্রচ্ছদে প্রতিভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটিতে আমি প্রেম, প্রকৃতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে এনেছি। এ ছাড়া আমার সমধারার কবিতা সংকলন ‘পদাবলীর যাত্রা’, ‘অনুবাক’ নামের একটি ম্যাগাজিনে অনুকবিতা, ‘দ্য অনলাইনার্স’-এ একটি গল্প, ‘পরাগ’ ম্যাগাজিনের প্রেমের গল্প সংকলনে একটি গল্প আসছে এবারের বইমেলায়।
আমাদের দেশের নারীরা যারা লিখছেন তারা দক্ষতার সঙ্গেই লিখছেন। আমি মনে করি নারীরা কোনোভাবেই পুরুষের তুলনায় প্রতিভায় কম নয়। কিন্তু প্রকাশের সুযোগ তুলনামূলকভাবে নারীদের কম। সে কারণেই নারীরা এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। লেখালেখিতে নারীরা সরাসরি পারিবারিক প্রতিবন্ধকতার শিকার না হলেও সাংসারিক দায়িত্ব ও দায়বদ্ধতার কারণে লেখার সুযোগ পান খুব কম। এ কারণে লেখালেখিতে এখনো নারীরা পিছিয়ে আছেন। তা ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে লেখালেখিতে খুব বেশি যে আয় হয় তা কিন্তু নয়, এ কারণে অনেক পরিবারই লেখালেখিকে সময়ের অপচয় মনে করেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997