শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান

এনা অনলাইন :   |   শনিবার, ০২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   508 বার পঠিত

জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এই প্রথম কোনও বাংলাদেশিকে দূত হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তাহসান।
শনিবার (০২ জানুয়ারি) ইউএনএইচসিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন বিশ্বজুড়ে, যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন।
২০১৯ সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআর-এর সাথে কাজ করে চলেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এবং বিশ্ব শরণার্থী দিবস ও ইউএনএইচসিআর-এর অন্যান্য অনুষ্ঠানের যুক্ত থেকে সহায়তা করেছেন।
অনুষ্ঠানে তাহসান বলেন, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব।’
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে ধন্যবাদ জানান তাহসান খান।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:২৩ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997