শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনে কোথাও অসুবিধার সৃষ্টি হয়নি: সিইসি

এনা অনলাইন:   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   344 বার পঠিত

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনে কোথাও অসুবিধার সৃষ্টি হয়নি: সিইসি

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। নির্বাচন নিয়ে কোনো অভিযোগ আসেনি নির্বাচন কমিশনে। নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের দক্ষতায় কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৫ ও নওগাঁ দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন।কে এম নূরুল হুদা বলেন, জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনে ভোটের আমেজ ভোটাদের মধ্যে নেই। উপনির্বাচনে প্রার্থী জয়ী হলে দুই থেকে আড়াই বছর দায়িত্ব পালন করবেন। সেজন্য ভোটাদের ভোট দেওয়ার আগ্রহ কম। একইসঙ্গে করোনার মধ্যে ভোট হওয়ায় মানুষ আতঙ্কিত।

করোনা থেকে সুরক্ষা পেতে ভোটারদের জন্য ইভিএমের ফিঙ্গারপ্রিন্টে জীবাণুমুক্ত ও হ্যান্ডওয়াশের ব্যবস্থা ছিল।দুই আসনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ঢাকা-৫ আসনে ছয়জন এবং নওগাঁ-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997