শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   269 বার পঠিত

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়

একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার ব্যাপারে বিশেষ বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন- এমনটাই মনে করা হচ্ছে।

এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। করোনা পরিস্থিতিতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে তার এই সফর। তবে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

গত মার্চের পর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997