শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাংলাদেশে লাখ ছাড়ালো করোনাক্রান্ত

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   557 বার পঠিত

বাংলাদেশে লাখ ছাড়ালো করোনাক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৪ জন রাজধানী ঢাকা বিভাগে ও বাকী ২৪ জন অন্যান্য বিভাগে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১৩৪৩ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট করোনা শনাক্ত হলেন এক লাখ দুই হাজার ২৯২ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, দেশের মোট ৫৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৬৭ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮০৩ জনের শরীরে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ দুই হাজার ২৯২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৪৩ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997