শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসা বিশেষজ্ঞদল

এনা অনলাইন :   |   সোমবার, ০৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   733 বার পঠিত

ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসা বিশেষজ্ঞদল

চীন থেকে ১০ সদস্যের একটি চিকিৎসা বিশেষজ্ঞদল এসেছে ঢাকায়। নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সার্বিক পরিস্থিতি দেখতে চীন থেকে দলটি এসেছে। আজ সোমবার বেলার পৌনে ১২টার দিকে দলটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাদের স্বাগত জানান। আজ সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘চীন থেকে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল বাংলাদেশে এসেছে। তাদের অভ্যার্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এডিশনাল সেক্রেটারি রিনা পারভিন।’

এর আগে গত বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘চীন থেকে ৮ জুন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসবে। তারা এসে স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনারোধে কাজ করছে এমন সব প্রতিষ্ঠান, কমিটি বা সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন। বাংলাদেশে কোথাও কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাবে দলটি।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘বিশেষজ্ঞ দলটি দেশের বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টারসহ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। সবার সঙ্গে তাঁদের মতামত ভাগাভাগি করবেন। সেখানেও পরামর্শ দিবেন। সব মিলিয়ে তাঁরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মতামত বা পরামর্শ দিয়ে যাবেন।’

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997