শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়ার ২২০ নাগরিক

এনা অনলাইন :   |   শনিবার, ০৯ মে ২০২০   |   প্রিন্ট   |   282 বার পঠিত

ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়ার ২২০ নাগরিক

ঢাকা ছেড়েছেন অস্ট্রেলিয়ার আরও ২২০ নাগরিক। শনিবার (৯ মে) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন। ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ২২০ জন অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এছাড়া ফ্লাইটটিতে আট জন নিউজিল্যান্ডের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিলেন।গত ১৬ এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাওয়া ২৮৫ জনসহ এই নিয়ে ৫শর বেশি অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরে যেতে সাহায্য করলো অস্ট্রেলিয়ান হাই কমিশন।

অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন। অস্ট্রেলিয়ান হাই কমিশনার বলেন, করোনাভাইরাসের কারণে বেশিরভাগ যাত্রীবাহী বিমান চলাচল এখনো বাংলাদেশ থেকে যাওয়া এবং আসা স্থগিত রয়েছে। মহামারি মোকাবিলায়, আমাদের বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা নিরলস চেষ্টা করে চলেছি যাতে অস্ট্রেলিয়ানরা দেশে ফিরতে পারে। অস্ট্রেলিয়া পৌঁছাতে সহায়তার জন্য শ্রীলঙ্কান এয়ারলাইন্স এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997