শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাংলাদেশে রবিবার থেকে খোলা থাকবে শপিংমল

এনা অনলাইন :   |   বুধবার, ০৬ মে ২০২০   |   প্রিন্ট   |   441 বার পঠিত

বাংলাদেশে রবিবার থেকে খোলা থাকবে শপিংমল

বাংলাদেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করলেও ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে আগামী ১০মে  রবিবার থেকে দোকান-পাট খোলার অনুমতি দিয়েছে সরকার।

খোলা রাখার শর্তগুলো হলো- বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। দোকানপাট এবং শপিংমল বিকাল ৫টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

 ৪ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বর্ধিতকরণ আদেশে এ অনুমতির কথা বলা হয়েছে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ছয় হাজার ২৬০ নমুনা পরীক্ষায় রেকর্ড ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া পাঁচজনই পুরুষ। তাদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন সিলেট ও একজন ময়মনসিংহের।

২৪ ঘণ্টায় আরো ১৪৭ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ২০৯ জন।

অপরদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী দুই লাখ ৪৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997