শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

চেন্নাই থেকে আরও ১৬৪ বাংলাদেশি ফিরলেন

এনা অনলাইন :   |   শুক্রবার, ০১ মে ২০২০   |   প্রিন্ট   |   470 বার পঠিত

চেন্নাই থেকে আরও ১৬৪ বাংলাদেশি ফিরলেন

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ভারতের চেন্নাইয়ে লকডাউনে আটকেপড়া আরও ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর ২টা ৫৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

এনিয়ে ভারত থেকে কয়েক ধাপে এক হাজারেরও বেশি বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

অন্যদিকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, তুরস্ক, ব্যাংকক ও মালদ্বীপ থেকে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997