এনা অনলাইন : | শুক্রবার, ০১ মে ২০২০ | প্রিন্ট | 255 বার পঠিত
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে আটকেপড়া আরও ২২৪ জন ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে ফিরে গেছেন। ছেড়েছেন। এর মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিকও রয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল সোয়া ৪টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এদিন সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি ৪০২২) ব্রিটিশ নাগরিকরা সিলেট ছাড়েন। যুক্তরাজ্যের পাঁচ শিশুসহ ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকায় আসেন। পরে ঢাকায় অবস্থানরত আরও ৮০ জনসহ মোট ২২৪ জনকে নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটটি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়। এ পর্যন্ত করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সর্বমোট ৮০৬ জন ব্রিটিশ নাগরিক নিজ দেশে ফিরে গেল।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
America News Agency (ANA) | Payel