শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ

এনা অনলাইন :   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   530 বার পঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ

করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।’  সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার। কিছু কিছু যায়গায় লক ডাউন শিথিল করা হয়েছে। তবে নিজেকে সুরক্ষিত রেখে সবাই কাজ করবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।তিনি বলেন, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। এ ভাইরাসের হাত থেকে মানুষ যেন মুক্তি পায়। এ অবস্থা থাকবে না। এ দুঃসময় আমরা কাটিয়ে উঠব।
আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করবো।ভি‌ডিও কনফা‌রেন্সে বিভাগের বি‌ভিন্ন জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজ‌নৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জি‌দের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর স‌ঙ্গে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নি‌য়ে মত‌বি‌নিময় করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:১১ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997