>>

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

এনা, ঢাকা :   |   বুধবার, ১৬ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   579 বার পঠিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় তিনি সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান।সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাওয়ার কিছুক্ষণ পর আইনমন্ত্রী আনিসুল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারপ্রধান শেখ হাসিনা সার্বিক বন্যা পরিস্থিতি রাষ্ট্রপ্রধানকে জানান।
তিনি বলেন, ‘সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া দেশে সার্বিক পরিস্থিতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্য শস্যের মজুদ রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়ার কথাও বলেন শেখ হাসিনা।
এসময় বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে যাতে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দেশের ২২ জেলা বর্তমানে বন্যা কবলিত। বন্যায় এসব জেলার পায় ৩৩ লাখ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে।সাক্ষাতে রাষ্ট্রপতি বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করার পরামর্শ দেন।
‘রাষ্ট্রপতি বলেন, ত্রাণ সামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে’ জানান প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর সাথে মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন ও প্রেস সচিব জয়নাল আবেদীন বঙ্গবভনে যান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997