>>

‘সরকারের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য গ্রামভিত্তিক উন্নয়ন’

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   779 বার পঠিত

‘সরকারের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য গ্রামভিত্তিক উন্নয়ন’

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি মর্যাদাশীল জাতিতে পরিণত করতে সরকারি ও সমবায় খাতকে একযোগে কাজ করতে হবে। সরকারের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য গ্রামভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন’ (বিআইপিপিএ)-এর সভাপতি সামিট পাওয়ারের মো. লতিফ খানের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করতে গেলে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড-এ এই অনুদান দেয়া হয়।শেখ হাসিনা বলেন, তার সরকার প্রথমবারের মতো বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও দেশে বিদ্যুৎ সঞ্চালনের অনুমতি দিয়েছে এবং বৈদ্যুতিক জেনারেটর আমদানির ওপর থেকে কর প্রত্যাহার করেছে।তিনি আরো বলেন, তার সরকারের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য গ্রামভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা।অনুদানের চেক প্রদানের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।এসময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।এদিকে, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড-এর জন্য একটি অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করে।এসময় বিআইএ’র সহসভাপতি অধ্যাপক রুবিনা হামিদ, একেএম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, নূরুল আলম চৌধুরী, নাসিরউদ্দিন আহমদ এবং নীশিথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997