>>
বিজিএমইএ ভবনে বৈঠক

মিরপুরের পোশাক শ্রমিকদের দাবি মানল মালিকপক্ষ

ঢাকা :   |   সোমবার, ০৭ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   684 বার পঠিত

মিরপুরের পোশাক শ্রমিকদের দাবি মানল মালিকপক্ষ

রাজধানীর মিরপুরে মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
সোমবার রাতে রাজধানীর কারওয়ানবাজের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
ওই বৈঠকে মেরিডিয়ান ফ্যাশনসের মালিকপক্ষ, আন্দোলনরত শ্রমিকদের একদল প্রতিনিধি ও বিজিএমইএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় বিজিএমইএ নেতারা শ্রমিকদের দাবি মেনে নেয়ার ঘোষণা দেন।
এর আগে সোমবার সকাল থেকে মিরপুর-২ নম্বরের চিড়িয়াখানা সড়ক অবরোধ করে বেতনের দাবিতে ও কর্মী ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন মেরিডিয়ান ফ্যাশনসের শ্রমিকরা।
সকালের দিকে পুলিশের সঙ্গে শ্রমিকরা কয়েক দফা সংঘর্ষ হলেও বিকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরে সন্ধ্যায় সমস্যা সমাধানে মেরিডিয়ানের মালিক পক্ষ ও বিজিএমই কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শুরু হয়।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে শ্রমিকদের, বেতন-ভাতার দাবি মেনে নেয়ার কথা জানান পোশাক কারখানাটির মালিকপক্ষ।
মেরিডিয়ানের শ্রমিকরা জানান, বকেয়া বেতন-ভাতা ও প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। এর জের ধরে গত শনিবার কারখানাটির ২২ জন নেতৃস্থানীয় শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। এরপর সোমবার সকালে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়।
নোটিশে বলা হয়, “এতদ্বারা সকল শ্রমিকদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, অবৈধ ধর্মঘটের কারণে বাংলাদেশের শ্রম আইন ২০০৬, ধারা ১৩ অনুযায়ী ফ্যাক্টরি আগামী ০৭-০৮-২০১৭ থেকে ০৯-০৮-২০১৭ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হইল। পরিস্থিতি অনুকূলে না আসলে এ বন্ধের মেয়াদ আরো বাড়ানো হইবে।”
সোমবার সকালে কাজ করতে এসে এ নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন শ্রমিকরা। এক পর্যায়ে তারা সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শ্রমিকরা মিরপুর ১ নম্বরে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের ওপর তারা হামলা করে।
জানা গেছে, পুলিশের অ্যাকশনের মুখে শ্রমিকরা সনি সিনেমা হল, চিড়িয়াখানা সড়ক এবং ১ নম্বরসহ আশেপাশের বিভিন্ন গলিতে সরে যায়।
পরে মেরিডিয়ানের শ্রমিকদের সঙ্গে আশেপাশের কারখানাগুলোর শ্রমিকরা যোগ দিলে তারা ফের সড়কে এসে অবস্থান নেয়।
এ সময় শ্রমিকরা বেশ কিছু গাড়ি ভাংচুর করে বলে জানিয়েছে পুলিশ। তবে বিকালের দিকে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান করতে দেখা যায়।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997