ঢাকা : | রবিবার, ০৬ আগস্ট ২০১৭ | প্রিন্ট | 681 বার পঠিত
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রোববার রাষ্ট্রপতি সিঙ্গপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। দুপুর ১টা ২৫ মিনিটে আবদুল হামিদকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকা ছাড়ে।রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন জনান, রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।এরপর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনী প্রধানগণ, সচিবগণ, পুলিশ মহাপরিদর্শক এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে আসছে ১২ আগস্ট দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।বাসস
Posted ১১:২০ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০১৭
America News Agency (ANA) | Payel