>>

৪১৮ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়লো প্রথম ফ্লাইট

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ২৪ জুলাই ২০১৭   |   প্রিন্ট   |   719 বার পঠিত

৪১৮ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়লো প্রথম ফ্লাইট

চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ফ্লাইটটি ৪১৮ হজ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান। তার আগে কুশল বিনিময়সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।আজ আরো তিনটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবার কথা রয়েছে।গেলো শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী। সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার ৯০ জন। অবশিষ্ট ৫৯ হাজার ৫শ’ ৯ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।বিমানের ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997