>>

আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ০৯ জুলাই ২০১৭   |   প্রিন্ট   |   867 বার পঠিত

আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেডে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাত পৌনে ৯টায় কারখানাটির ৮ম তলা ভবনের ২য় তলার কাটিং সেকশন ও ফ্যাব্রিকস গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
এ ব্যাপারে কারখানার নিরাপত্তায় নিয়োজিতরা জানান, কারখানাটির মালিক আরিফুর রহমান সিনহা। গতকাল ছিল কারখানায় কর্মরতদের বেতন পরিশোধের দিন। কারখানায় বিকেল ৫টা, ৭টা ও ৮টায় ছুটি হয়। গতকাল ছুটির পর কারখানাতে বিভিন্ন ফোরে কিছু কিছু কাজ চলছিল। কারখানার ২য় তলায় কাটিং সেকশনে কাজ করছিলেন শ্রমিকেরা। সেখানে কাটিংয়ের কাজে নিয়োজিত ছিলেন প্রায় ৪০-৫০ জন। ২য় তলার কাটিং সেকশনের পাশেই ছিল ফ্যাব্রিকসের গোডাউনÑ সেখানে হঠাৎ রাত পৌনে ৯টায় আগুন দেখতে পেয়ে সবাই হই-হুল্লোড় করে চিৎকার করার একপর্যায়ে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী বিভিন্ন ফোরে ছড়িয়ে পড়া দেখে আর্তচিৎকার করতে থাকেন কর্মরত শ্রমিকেরা। এ সময় কারখানার তিনটি সিঁড়ি দিয়ে দ্রুত বেগে শ্রমিকেরা নামতে গিয়ে ২০ শ্রমিক আহত হয়েছেন বলে জানান।
কারখানার সুপারভাইজার শিমুল বিশ^াস বলেন, তিনি ৫টায় ছুটিতে বাইরে চলে যান। আগুনের কথা শুনে বাসা থেকে গার্মেন্টে চলে আসি। তিনি বলেন, কোনো ধরনের অঘটন ছাড়াই শ্রমিকেরা বের হতে পেরেছে। সুপারভাইজার আরিফুর রহমান বলেন, তিনি ৭ম তলায় সুইং সেকশনে কাজ করেন। আগুনের সাইরেন শুনে শ্রমিকেরা দ্রুত বের হয়ে যান।
খবর শুনে ফায়ার সার্ভিস ডিইপিজেড স্টেশনের সদস্যরা রাত সোয়া ৯টায় আগুন নিভাতে ৩টি ইউনিটে কাজ শুরু করেন। পরে সাভার থেকে ২টি, ধামরাই থেকে ১টি, উত্তরা থেকে ১টিসহ ৭টি ইউনিট তাদের সাথে যোগ দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিভানোর কাজ চলছিল। এ ব্যাপারে উত্তরা দমকল বাহিনীর স্টেশন অফিসার বলেন, কোনো শ্রমিক পুড়ে আহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে কিছুক্ষণ পরেই দমকল বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করবে। ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না বলেও তিনি জানান।
এ দিকে মেডলার কারখানায় আগুনের ঘটনায় হাজার হাজার শ্রমিক ও এলাকাবাসী এ ভয়াবহ আগুন দেখতে ভিড় জামান। আগুন লাগার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি।
খবর পেয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক কায়সার শেখ, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল পরিদর্শন করেছেন। এ সময় বিপুলসংখ্যক শিল্প পুলিশ, থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997