>>

জুমাতুল বিদা পালিত

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ২৩ জুন ২০১৭   |   প্রিন্ট   |   819 বার পঠিত

জুমাতুল বিদা পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার দেশব্যাপী জুমাতুল বিদা পালিত হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল আজ মুসল্লিদের ভিড়।
রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মসজিদের আঙিনা ও রাস্তায় দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে সব মসজিদেই আলোচনা করা হয়।বাসস।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997