>>

টেকসই উন্নয়নে দরকার বিজ্ঞানভিত্তিক কূটনীতি : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ৩০ মে ২০১৭   |   প্রিন্ট   |   836 বার পঠিত

টেকসই উন্নয়নে দরকার বিজ্ঞানভিত্তিক কূটনীতি : প্রধানমন্ত্রী

টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক কূটনীতি দরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে কারিগরি সহযোগিতার কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে- উন্নয়নে অবদান শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক অংশিদারিত্ব নিশ্চিত করতে হবে। আর এরজন্য দরকার সবার মধ্যে বিজ্ঞানভিত্তিক কূটনৈতিক সম্পর্ক।তিনি বলেন, টেকসই উন্নয়নে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা ও প্রযুক্তিতে যাওয়া জরুরি। এর কোনো বিকল্প নেই। পারমানবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সর্বাধিক সুবিধা নিতে বৃহত্তর সুবিধার দিকে এগিয়ে যেতে হবে।প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য উন্নত দেশগুলোর সহযোগিতা বাড়াতে হবে।তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল। আমাদের লক্ষ্য বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী-শক্তির পুরোপুরি ব্যবহার করা। এছাড়াও কৃষি, খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতের সমস্যা খুঁজে বের করে তা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তিকে সবচে’ বেশি গুরুত্ব দেয়া।শেখ হাসিনা বলেন, ডিজিটাল নাগরিক সেবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ভালো ফলাফল এনে দিয়েছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997