অনলাইন ডেস্ক : | রবিবার, ৩০ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 754 বার পঠিত
হাওরবাসীর দুর্দশা স্বচক্ষে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের শাল্লায় পৌঁছেছেন।
রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শাল্লা উপজেলায় পৌঁছায়।
সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ত্রাণ তুলে দেবেন। সকাল সাড়ে ১০টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। বেলা সাড়ে ১২টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
Posted ১২:২৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel