এনা অনলাইন : | শনিবার, ০৮ মে ২০২১ | প্রিন্ট | 377 বার পঠিত
বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত চারজনের শরীরে এ নমুনা পাওয়া গেছে। ৮ মে (শনিবার) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
ভারতীয় করোনা ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয় সরকার। তবে এই সময়ের মধ্যে সব স্থলবন্দর চালু রয়েছে। শুধু যারা ভারতে গিয়ে আটকা পড়েছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টিন থাকা বাধ্যতামূলকের শর্তে বাংলাদেশে ফেরার অনুমতি মিলছে।
বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। গেলো মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে ভারতে সব রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। আজ প্রথমবারের মতো একদিনে চার হাজার মৃত্যু দেখলো দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৮৭ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে চার লাখ এক হাজার। অন্যদিকে, ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি স্ট্রেনকে ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃক ‘উদ্বেগের রূপ’ হিসেবে ঘোষণা করা হবে। এটি অন্য স্ট্রেনগুলো থেকে আরো বেশি দ্রুত ছড়ায় বলে আশঙ্কা করা হচ্ছে।
Posted ৪:০১ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১
America News Agency (ANA) | ANA