মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>
করোনা রোধে বাংলাদেশের সিদ্ধান্ত

২৬ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ

এনা অনলাইন :   |   রবিবার, ২৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   316 বার পঠিত

২৬ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ

ভারতে করেনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামীকাল ২৬ এপ্রিল (সোমবার)থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখা হবে। আজ ২৫ এপ্রিল (রবিবার) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, ২৬ এপ্রিল (সোমবার) থেকে ১৪ দিনের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল থেকে ১৪ দিনের জন্য স্থলবন্দরে মানুষের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পণ্য পরিবহন চলবে।’

সীমান্ত বন্ধের বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।

রবিবার সকালে স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997