মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

করোনায় ব্যাংক কর্মকর্তা মারা গেলে স্কেল অনুযায়ী ক্ষতিপূরণ পাবে

এনা অনলাইন :   |   সোমবার, ১৯ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   237 বার পঠিত

করোনায় ব্যাংক কর্মকর্তা মারা গেলে স্কেল অনুযায়ী ক্ষতিপূরণ পাবে

ব্যাংকে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যাংক কর্মকর্তা মারা গেলে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পাবে ব্যাংক কর্মকর্তার পরিবার। কর্মচারী মারা গেলে পাবে ২৫ লাখ টাকা। আর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে অফিসারের নিচের পদমর্যাদার কর্মকর্তার পরিবার পাবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে ব্যাংকে তার অন্য কোনো দায়-দেনার সাথে এই ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটলে ক্ষতিপূরণ হিসেবে নিম্নরূপে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রচলিত নিয়ম অনুসরণ করে তার স্ত্রী/স্বামী/সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা/মাকে দিতে হবে।

কে কত টাকা ক্ষতিপূরণ পাবেন তা তিনটি ধাপে সার্কুলারে বর্ণনা করা হয়েছে :
ধাপ-১ : প্রথম শ্রেণীর কর্মকর্তা, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ৫০ লাখ টাকা।

ধাপ-২ : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সমমান হতে ধাপ-১-এর পূর্ব পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ৩৭.৫০ লাখ টাকা।

ধাপ-৩ : স্টাফ ও সাব-স্টাফরা (যেকোনো প্রক্রিয়ায় নিয়োগকৃত/নিয়োজিত) পাবেন ২৫ লাখ টাকা।

এতে বলা হয়েছে, ক্রমিক-২-এ বর্ণিত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে ব্যাংকে তার অন্য কোনো দায়-দেনার সাথে উক্ত ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না। এ ক্ষতিপূরণ বর্তমানে প্রচলিত অন্য যেকোনো প্রজ্ঞাপন/আদেশ/নীতিমালায় বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা/অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

এ সার্কুলার লেটারের নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির তারিখ থেকে অর্থাৎ ২৯ মার্চ ২০২০ তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সার্কুলারে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক হতে ১৫ এপ্রিল ২০২০ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-১৮ এর ৩(গ) এবং ৪ ক্রমিকে বর্ণিত নির্দেশনার কার্যকারিতা রহিত করা হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

 গত বছরের ১৫ এপ্রিল এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে করোনায় আক্রান্ত হলে ব্যাংক কর্মকর্তা ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পাবেন। আর মারা গেলে এর পাঁচ গুণ বেশি ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আজকের প্রজ্ঞাপনে এ নির্দেশনা বাতিল করা হয়েছে। ফলে আক্রান্ত হলে এখন কোনো ব্যাংক কর্মকর্তা আর ক্ষতিপূরণ পাবেন না।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:২২ অপরাহ্ণ | সোমবার, ১৯ এপ্রিল ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997