বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাংলাদেশে ট্রেন কারখানা বানাতে যুক্তরাষ্ট্রকে রেলমন্ত্রীর আহ্বান

এনা অনলাইন :   |   বুধবার, ১০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   518 বার পঠিত

বাংলাদেশে ট্রেন কারখানা বানাতে যুক্তরাষ্ট্রকে রেলমন্ত্রীর আহ্বান

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বাংলাদেশে ট্রেনের যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ (ইঞ্জিন) কারখানা নির্মাণে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। এছাড়া রেলের ডাবল লাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। এজন্য তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে রেলওয়েতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখতে বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার রেলভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী এ সময় মার্কিন রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র থেকে ট্রেনের ৪০টি লোকোমোটিভ (ইঞ্জিন) বাংলাদেশে আনা হচ্ছে।পাঁচ ধাপে এসব দ্রুতগতির ইঞ্জিন আসবে। ইতোমধ্যে প্রথম ধাপে ৮টি ইঞ্জিন দেশে এসে পৌঁছেছে।

এসব ইঞ্জিন চালানোর দক্ষ জনবল তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি বাংলাদেশের রেলওয়েতে কীভাবে যুক্ত করা যায়- যুক্তরাষ্ট্রকে সেটি দেখার আহ্বান জানান রেলমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ঢাকায় মার্কিন দূতাবাসের ইকোনোমিক অফিসার জেফরি ডির্কস।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997